33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে জাতীয় দলের বাইরে রাখার পরিকল্পনা আগেই জানা গিয়েছিল। অবশেষে নভেম্বর উইন্ডোর জন্য লিওনেল স্কালোনির ঘোষিত দলে জায়গা হয়নি এই অভিজ্ঞ গোলরক্ষকের। তিনিসহ বেশ কয়েকজন পরিচিত মুখ বাদ পড়েছেন। তবে দলের প্রাণভোমরা লিওনেল মেসি রয়েছেন স্কোয়াডে। এ ছাড়া প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তিনজন নতুন মুখ।

বিজ্ঞাপন

আগামী ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে স্পেনে অনুশীলন ক্যাম্প করবে স্কালোনির দল। আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে স্থানীয় ক্লাবগুলোর কোনো খেলোয়াড়কে রাখা হয়নি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্থানীয় ক্লাবগুলো যেন ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়টি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কোচ স্কালোনিও এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ফলে গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কোস আকুনা এবার বাদ পড়েছেন।

অন্যদিকে, প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। এ ছাড়া দলে ফিরেছেন ভ্যালেন্টিন বার্কো।

২৩ বছর বয়সী ফরোয়ার্ড পানিচেল্লি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে খেলছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার লিগ ওয়ানে ১১ ম্যাচে ৯ গোল করেছেন। উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও গোল পেয়েছেন তিনি।

১৯ বছর বয়সী প্রেস্টিয়ান্নি কিছুদিন আগেই অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে খেলেছেন, যেখানে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে ইতিহাস গড়েছিল মরক্কো। বর্তমানে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলেন হোসে মরিনিয়োর অধীনে। এখন পর্যন্ত ১৭ ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তরুণ এই ফরোয়ার্ড।

প্রথমবার ডাক পাওয়া ২২ বছর বয়সী ম্যাক্সিমো পেরোনে ইতালিয়ান ক্লাব কোমোতে খেলছেন নিকো পাজের সতীর্থ হিসেবে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলার পাশাপাশি আক্রমণ সাজাতেও পারদর্শী হওয়ায় স্কালোনি তাকে সুযোগ দিয়েছেন।

পড়ুন: জাহানারার বিস্ফোরক অভিযোগগুলো খতিয়ে দেখবে বিসিবি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন