সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপন এর দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেকেন্দার আলীর সভাপতি কে সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানিয়া মাসুদা, ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসীমউদ্দীন, আবু হানিফ প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসকের হাতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়
পড়ুন: কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর ছাত্রদলের হামলা
দেখুন: বান্দরবান-রাঙ্গামাটিতে অভিযান: ৭ জ*ঙ্গিসহ গ্রেপ্তার ১০
ইম/


