২৮/০২/২০২৬, ৩:২৪ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৩:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরের নতুন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়

মেহেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন উজ্জ্বল কুমার রায় । বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উজ্জ্বল কুমার রায় এর আগে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনে দক্ষতা ও শৃঙ্খলার কারণে তাকে মেহেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। খুব শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

অন্যদিকে, সদ্য বদলিকৃত মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পড়ুন- সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, দুর্ভোগে ১০ গ্রামের অর্ধলক্ষ মানুষ

দেখুন- ই/স/রা/ই/লে হা/ম/লা করবে আরব যো/দ্ধা/রা? | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন