বিজ্ঞাপন

মেহেরপুরের বাজিতপুরে ১০টা স্বর্ণের বার ও এক ভারতীয় নাগরিকসহ ২জন আটক

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টা স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিকসহ ২জনকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন


আজ রবিবার বিকাল ৪ টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নং পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজানুর রহমান (২৪) ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাজমুল হাসান জানান, বাজিতপুর ক্যাম্প বিজিবি হাবেলদার শাহাজান সিরাজের নেতৃত্বে একদল বিজিবি নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তে নিয়োজিত ছিলেন।
এসময় বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নাম্বার পিলাটের কাছে ওই দুইজনের গতিবিধি সন্দেহজনক হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। এসময় তাদের নিকট থাকা ঘাসের বস্তার ভিতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

পড়ুন- মাসুদুজ্জামানের নেতৃত্বে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জজুড়ে দোয়া

দেখুন- ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের বিষয়ে যা বললেন চিফ প্রসিকিউটর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন