বিজ্ঞাপন

মেহেরপুরে অফিস চলাকালীন সময়ে ভেঙে পড়লো পরিসংখ্যান অফিসের ছাদের পলেস্তারা

অফিস চলাকালীন সময়ে ভেঙে পড়েছে মেহেরপুরের গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের ছাদের পলেস্তারা। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে অফিসের ভেতরে হঠাৎ করেই ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ করেই ছাদের একটি অংশ থেকে পলেস্তারা খসে মেঝেতে পড়ে। আকস্মিক এ ঘটনায় অফিসে কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত কেউ ওই সময় ছাদের নিচে অবস্থান না করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
জানা গেছে, ১৯৮৪-৮৫ অর্থবছরে গাংনী উপজেলা পরিষদ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ সময় পার হলেও ভবনটির বেশ কয়েকটি অংশে তেমন কোনো সংস্কার কাজ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় সংস্কারের নামে রাজস্ব খাত থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হলেও পরিসংখ্যান অফিসের কক্ষগুলোতে বাস্তবিক কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কেবলমাত্র সামান্য রং করেই দায়িত্ব শেষ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী ইলিয়াস হোসেন জানান, আমি ২০২২ সালে এ অফিসে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ভবনটিতে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ হয়নি। দীর্ঘদিন ধরে ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা যাচ্ছে। জুনিয়র পরিসংখ্যান সহকারী (জেএসএ) মোঃ আশরাফুল আলম বলেন, ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই ফাটল রয়েছে। ফলে প্রতিদিনই আতঙ্কের মধ্যেই তাদের অফিস করতে হচ্ছে। দ্রুত ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এদিকে গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে অফিস চলাকালীন সময়ে হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে কেউ আহত না হলেও অফিসে কর্মরতদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভবনের ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গাংনী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বছির উদ্দিন বলেন, ঘটনার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর কিছু অংশ দুর্বল হয়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

পড়ুন- নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

দেখুন- মাদারীপুরে হাসপাতালে সিলিন্ডার লিক, আতঙ্কে পালালো রোগীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন