১১/০২/২০২৬, ১৩:৩৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৩:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে আলগামন উল্টে মৎস্যচাষী নিহত

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলগামন উল্টে সোহেল রানা (৩৬) নামের এক মৎস্যচাষী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মিরাজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা মাছ বিক্রির উদ্দেশ্যে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। তিনি আলগামনের চালকের পাশে বসে ছিলেন। পথিমধ্যে চোখতোলা এলাকায় যানটির চাকা ভেঙে গেলে সেটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুপ্রভা রানী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

এনএ/

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন