বিজ্ঞাপন

মেহেরপুরে এক কেজি গাঁজাসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলায় এক কেজি গাঁজাসহ জেমস প্রকাশ মণ্ডল (৬৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার যুগিন্দা মিশন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জেমস প্রকাশ মণ্ডল ওই গ্রামের মৃত মরেন্দ্র মণ্ডলের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ২৫ হাজার টাকা জরিমানা

দেখুন: মেহেরপুরে ভূমি অধিগ্রহণের নামে প্রতারণার অভিযোগ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন