মেহেরপুরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। আজ শনিবার দুপুর ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুর ও চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল১৬%।
গ্রীষ্মের শুরু থেকেই এ অঞ্চলে তাপমাত্রা বাড়ছে। তীব্র গরমে শ্রমজীবী মানুষ ও পথচারীরা চরম দুর্ভোগে। চিকিৎসকরা প্রচুর পানি পান, হালকা পোশাক পরা এবং রোদ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও বাড়তে পারে। তাই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রাকিব হাসান।
বিজ্ঞাপন
পড়ুন: মেহেরপুরের বাতাসে যেন আগুনের হল্কা, তাপমাত্রা ৪১.২ ডিগ্রি
দেখুন: মেহেরপুরে ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃ ত্যুর অভিযোগ
এস


