১৯/০২/২০২৬, ১৬:৫৭ অপরাহ্ণ
32 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৬:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে দুই লাখ টাকার হিরোইন উদ্ধার, আসামি পলাতক

মেহেরপুর সদর উপজেলার মল্লিক পাড়ায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের ৭১ গ্রাম হিরোইন উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

গত বুধবার রাতে অভিযানের সময় হিরোইন উদ্ধার করা হয়েছে রমেশ ক্লিনিকের পাশে রেহেনা খাতুনের বাড়ি থেকে। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


জানা গেছে, মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের শাহাদত হোসেনের ছেলে চঞ্চল (৩৭) দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে হিরোইন বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে ধরতে অভিযান চালায়।
এই ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিদ্যুৎ বিহারীনাথ মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, চঞ্চলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। বর্তমানে আসামি পলাতক, তাকে আটক করতে পুলিশ তৎপর।

পড়ুন- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন