মেহেরপুর-০২ (গাংনী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে দলীয় বার্তা পৌঁছে দিতে এবং প্রার্থীকে পরিচিত করার অংশ হিসেবে বুধবার বিকেলে গাংনী উপজেলার বামুন্দি বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন চা-স্টল, দোকানপাট, বাজারঘাট ও পথচারীদের হাতে হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন বলেন, গাংনী আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। জনগণের ভালোবাসা নিয়েই মাঠে নেমেছি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে এ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। তিনি জনগণের কাছে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা, বামন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ্ আল শাওনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, বাড়ি বাড়ি প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও প্রার্থীর সঙ্গে কথা বলে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন। বাজার এলাকায় উপস্থিত বহু মানুষ ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানিয়ে নির্বাচনী পরিবেশকে আরও উচ্ছ্বাসময় করে তোলে।
গণসংযোগ শেষে নেতাকর্মীরা বামুন্দি বাজার সংলগ্ন বিভিন্ন গ্রামে পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনের প্রচারণা কার্যক্রম শেষ করেন।
পড়ুন: জাতীয় নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই গণভোট: আইন উপদেষ্টা
আর/


