১০/০২/২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রাজনগর গ্রামে পানিতে ডুবে লাবিব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব রাজনগর মল্লিকপাড়ার জমিরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, দুপুরে লাবিব পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে পুকুরে লাবিবকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহিনুর রশিদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন