পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরে অসহায়, গরিব ও দুঃস্থ নারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ তাজউদ্দিন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সদর উপজেলায় প্রায় ৭০০ জন অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। এতে সুবিধাবঞ্চিত নারীরা ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজের দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রশংসনীয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

