মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিদপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—মাদারীপুর জেলার শিবচর উপজেলার বারেক (৩৩) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০)।
ডিবি পুলিশের ওসি উত্তম কুমার জানান, রতনপুর-রশিদপুর সড়কে টয়োটা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে ১ লাখ টাকা মূল্যের ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন


