বিজ্ঞাপন

মেহেরপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে মেহেরপুর জেলা বিএনপি। শুক্রবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে মাসুদ অরুনের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা মহিলা দলের সভানেত্রী সাইয়েদাতুন নেসা নয়ন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হান উল কবির, তাতি দলের সভাপতি আরজুল্লা মাস্টার বাবলু, মেহেরপুর সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

এ সময় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু জীবন কামনা করে দেশের কল্যাণে কাজ করার জন্য দোয়া পরিচালনা করেন মেহেরপুর বোসপাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন