বিজ্ঞাপন

মেহেরপুরে বিএনপির গণমিছিল ও সমাবেশ

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নেওয়া ও জনতার বিজয়কে নিশ্চিত করার লক্ষ্যে গণ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

বুধবার বিকালে মাসুদ অরুনের নেতৃত্বে সড়ক বিভাগের সামনে থেকে একটি মিছিল বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান আবিব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এর আগে সড়ক বিভাগের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন ৪ ই আগস্ট আগে বিএনপির আন্দোলনের লড়াই সংগ্রামে দেখা যায়নি। ৫ ই আগস্ট এর পর নতুন করে বিএনপি সেজে আজ তারা বিজয় মিছিল করছে। তারা আর কেউ নয় তারা আওয়ামী লীগের প্রেতাত্মা।

জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন জুলাই সনদ দেওয়ার অনুমতি কে দিয়েছে আপনাকে। আপনি না জেনে জুলাই সনদ দিয়েছেন। এ আন্দোলন ৩৬ দিনের নয় এ আন্দোলন ১৭ বছরের। বক্তারা আরো বলেন মেহেরপুরের সারের সংকট দেখা দিয়েছে। কৃষি বিভাগ ও শিক্ষা অধিদপ্তরে এখনো আওয়ামী লীগের প্রেতত্তারা আছে। এদের সাবধান ও সতর্ক করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরের কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন