৭৩ মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণ এবং ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন।
রবিবার(০৩নভেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
এদিকে দলীয় প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করার পরপরই মেহেরপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়।
এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ৭৩ মেহেরপুর -১ আসনের মাসুদ অরুণ বলেন, দলীয় মনোনয়ন নিশ্চিত হয়েছে। তবে নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে মূল শক্তি হচ্ছে জনগণ। মনোনয়নকে কেন্দ্র করে মেহেরপুরের মানুষ, দলীল নেতাকর্মীরা যেন আমাদের আচরণে কোন কষ্ট যেন না পাই সে ব্যাপারে লক্ষ রাখতে হবে।
এদিকে ৭৪ মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক এমপি আমজাদ হোসেন জানান, মনোনয়নকে কেন্দ্র করে কোন রকম গান বাজনা বা আনন্দ মিছিল এর নামে জনগণকে কষ্ট দেওয়া যাবে না। জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে। আসনটি বিজয়ের মাধ্যমে তারেক রহমানকে উপহার দিতে হবে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

