বিজ্ঞাপন

মেহেরপুরে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে ও

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা ডাকু নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাব-১২ সিপিসি-৩ গাংনী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকৃত গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন