বিজ্ঞাপন

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার দক্ষিণ ভরাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাউস আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাউস আলী দক্ষিণ ভরাট গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা বাড়ির ভিতরে কিছু কাজ করছিলেন হাউস আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন এবং তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক (আরএম ও) ডা. মাসুদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ওসি বাণী ইসরাইল জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রয়োজন অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে কোন্দল: আদালতের নিষেধাজ্ঞা

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন