মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এহেন নবী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এহেন নবী ওই গ্রামের ওমেজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এহেন নবী নিজের লেদ মেশিনে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন


