মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—গাংনী উপজেলার হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ, কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারিখ এবং উপজেলা পল্লী ব্যাংকের মাঠ সহকারী আমজাদ হোসেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোহাগ ও তারিখ দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা আমজাদ হোসেন ছিটকে পড়ে মারাত্মক আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, সোহাগ ও তারিখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পড়ুন: মেহেরপুরে লাটাহাম্বারের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
দেখুন: মেহেরপুরে ভূমি অধিগ্রহণের নামে প্রতারণার অভিযোগ
এস


