বিজ্ঞাপন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় নাহিদ (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৮ মে) বিকাল ৩টার দিকে ইবাদত খানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ উপজেলার এলাঙ্গী গ্রামের বাবলু আলির ছেলে ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, স্যালো ইঞ্জিনচালিত আলগামন উল্টে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

এনএ/

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন