মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মন্টু মিয়া (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়া ওলিনগর গ্রামের মৃত কাতান মালিথার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মন্টু মিয়া রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হন। তাদের অবস্থার অবনতি হলে স্থানীয়রা দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

