বিজ্ঞাপন

মেহেরপুরে স্কুলের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে স্কুলের পুকুরে ডুবে ফাহিম হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফাহিম স্থানীয় সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও জাহিদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পর বন্ধুদের সঙ্গে খেলার সময় ফাহিম পুকুরে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারুক আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন