২৭/০২/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক গুরুতর আহত

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ট্রাকের চাপায় লিজন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেংরামারি থেকে আশরাফপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লিজন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রাকিবুল ইসলাম সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের হুদা মণ্ডলের ছেলে।


স্থানীয়রা জানান, রাকিবুল ইসলাম ও লিজন মোটরসাইকেলযোগে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।


স্থানীয়রা আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


মেহেরপুর সদর থানার ওসি মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন-মাগুরা-নড়াইল সড়কে বাঁক- সরলীকরণ কাজের অগ্রগতি না থাকায় ভোগান্তি

দেখুন- রপ্তানিকারকদের বিশেষ সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন আমির খসরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন