০৯/০২/২০২৬, ১৬:২৪ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর টগর খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর পৌর এলাকার ক্যাশবপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত টগর খাতুন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী। তার দুটি পুত্রসন্তান রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নোমান গার্মেন্টসের স্বত্বাধিকারী নোমানের ক্যাশবপাড়ার পরিত্যক্ত জমিতে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বামী সেন্টু মিয়া ঘটনাস্থলে এসে মরদেহটি তার স্ত্রীর বলে শনাক্ত করেন।

নিহতের স্বামী সেন্টু মিয়া অভিযোগ করে বলেন, ৩ দিন আগে তার স্ত্রী টগর খাতুন বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি একাধিকবার মেহেরপুর সদর থানায় যোগাযোগ করলেও পুলিশের পক্ষ থেকে সহযোগিতা পাননি বলে দাবি করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পড়ুন- ইতালিতে বিএনপি ঘিরে উন্মুক্ত আলোচনা সভা, নেতৃত্ব নির্বাচনে স্বজনপ্রীতির অভিযোগ

দেখুন- মরুভূমির খেঁজুর গাছকে ধান গাছ বানালে হবে না: রুমিন ফারহানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন