২৪/০২/২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২৪/০২/২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে হারানো ৯২টি মোবাইল ও ৫৫ হাজার টাকা উদ্ধার

মেহেরপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর ২০২৫ মাসে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলার তিনটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত হারানো মোট ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।


এছাড়াও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ ও বিকাশের মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে ১৩টি ফেসবুক আইডি রিকোভারি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু, ওসি (ডিবি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপকারভোগীরা।

পড়ুন- জামালপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি

দেখুন- আসল খেলোয়াড় ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন