মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও চকলেট বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৮৭ হাজার ৭৫০ টাকা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর সীমান্ত সংলগ্ন মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ, ১ হাজার ৪২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫ হাজার ২৭০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব মালামাল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন:বয়স্ক ভাতা নিয়ে প্রহসন: জালিয়াতিতে জ্যান্ত মানুষ ‘মৃত’
দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান
ইমি/


