বিজ্ঞাপন

মেহেরপুরে রাস্তায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুরিয়া ও খরমপুর মাঠের মধ্যবর্তী সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে ৩ টি ককটেল জাতীয় বোমার বিস্ফোরণ ঘটায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ডাকাত দল পথচারীদের গতিরোধ করে অস্ত্রের মুখে লুটপাট চালায়। তারা এক বেকারি ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং এক সাইকেল আরোহীকে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় একটি মোটরসাইকেল তাদের ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা তিনটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে। বোমা বিস্ফোরণের পর এলাকাবাসীর এগিয়ে আসলে ডাকাতের দল পালিয়ে যায়। এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ঘটনার পরপরই অনেকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, রাস্তায় ডাকাতি ও বোমা হামলার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

পড়ুন: মেহেরপুরে বিল্ডিংয়ের ছাদ ধসে ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু, আহত ১

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন