বিজ্ঞাপন

মেহেরপুরে লাটাহাম্বারের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামে স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান কামারখালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় মাঠ সংলগ্ন এলাকায় একটি স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা! 

দেখুন: মেহেরপুরে এক কেজি গাঁজাসহ আটক ১

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন