বিজ্ঞাপন

মেহেরপুরে ভূমি মেলায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

“নিয়মিত ভূমি উন্নয়নের জন্য কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শেষ দিনে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম, উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আনোয়ার হোসেন বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। ডিজিটাল রেকর্ড রুম থেকে শুরু করে অনলাইন খতিয়ান সংগ্রহের সুবিধা এখন হাতের মুঠোয়। এ সুবিধাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই ভূমি মেলা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, ভূমি নিয়ে জটিলতা এবং হয়রানি অনেক পুরোনো সমস্যা। এসব সমস্যা নিরসনে জনগণকে সঠিক তথ্য জানতে হবে এবং নিয়মিত কর প্রদান করতে হবে। তবেই আমাদের নিজস্ব সম্পত্তির সুরক্ষা নিশ্চিত হবে।

সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন, বর্তমানে ভূমি সেবায় ব্যাপক পরিবর্তন এসেছে। ডিজিটাল ভূমি সেবা, ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ, নামজারি, খতিয়ান সংগ্রহ—সবকিছু এখন সহজলভ্য। আমরা চাই, জনগণ যেন নিজেরাই এসব সেবা গ্রহণ করতে পারেন এবং কোনো দালালের খপ্পরে না পড়েন।

মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম বলেন, এই মেলার মাধ্যমে নতুন প্রজন্ম ভূমি সংক্রান্ত সেবা ও আইন সম্পর্কে সচেতন হবে। এটি শুধু একটি আয়োজন নয়, বরং এটি একটি জনসচেতনতামূলক আন্দোলনের অংশ।

সভা শেষে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় জনগণ সরাসরি কর্মকর্তাদের সঙ্গে ভূমি সেবা ও সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানও দেওয়া হয়।

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় এক কৃষক বলেন, আগে ভূমি অফিস মানেই দালালের ভিড় আর ভোগান্তি। এখন নিজের মোবাইল দিয়েই খাজনা দেওয়া যায়। এটা একটা বড় পরিবর্তন।

উল্লেখ্য, গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ভূমি মেলা তিন দিনব্যাপী চলে, যেখানে প্রদর্শনী স্টল, খতিয়ান বিতরণ, অনলাইন ভূমি কর পরিশোধ, নামজারি বিষয়ক সহায়তাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

পড়ুন: একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য অভিনেত্রী বাঁধন

দেখুন: ‘মেসির হাতেই উঠবে কাতার বিশ্বকাপ ট্রফি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন