১৬/০২/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৬/০২/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে গাঁজাসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক শহিদুল ইসলাম গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি মৃত ভেরম আলীর ছেলে।

জেলা ডিবি পুলিশের ওসি উজ্জ্বল দত্ত জানান, শহিদুল ইসলাম নিজ বাড়িতে মাদকসহ অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় শহিদুলের বসতঘর থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৩০ হাজার টাকা বলে জানান তিনি।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল গাঁজা নিজের মালিকানাধীন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: জামায়াত নেতা এটিএম আজহারের বেকসুর খালাসের প্রতিবাদে মোর্চার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেখুন: ব্রিকস সম্মেলন: শেখ হাসিনা—শি জিনপিং বৈঠক আজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন