বিজ্ঞাপন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪

মেহেরপুরে ছাগল বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজিম উদ্দিন (৬৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন ছাগল ব্যবসায়ী।

বিজ্ঞাপন

আজ বুধবার (৪ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজিম উদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডোম্বলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে ড্রাম ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইঞ্জিনচালিত আলগামনটি। এতে ঘটনাস্থলেই নজিম উদ্দিনের মৃত্যু হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন