২৫/০২/২০২৬, ১৭:০২ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৭:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল

শেখ হাসিনা সরকার পতনের ৭ মাস পর তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল। সোমবার বিকেলে গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ আয়োজন করে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অনলাইনভিত্তিক সংগঠন ‘প্রজন্ম থেকে প্রজন্ম’।

বিজ্ঞাপন

মেহেরপুরে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রবের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা।


এছাড়াও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাকিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম, রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাগর আহম্মেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া, রাজু আহম্মেদ, আসাদুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ, ইন্তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবু রায়হান মোখতারি, উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক রেদানুর জামান, রায়পুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফারুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান ও গাংনী উপজেলা যুবলীগ নেতা বিপ্লব হোসেন।

অনুষ্ঠান শুরুর আগে “জয় বাংলা”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
আয়োজকরা জানান, ৫ আগস্টের পর স্থানীয় ও প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের সমন্বয়ে গঠিত ‘প্রজন্ম থেকে প্রজন্ম’ গ্রুপটি ইউনিয়নের আটককৃত আওয়ামী লীগ কর্মীদের জামিন সহায়তা ও ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

পড়ুন: মেহেরপুরে শেখ হাসিনার জন্য মোনাজাত ও ইফতার মাহফিল

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা! | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন