মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ১৫ জন অসহায় ব্যক্তির মাঝে লুঙ্গি ও ২০ জন এতিম শিশুকে ১০০ টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার সকালে কসবা গ্রামে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. শহীদুল্লাহ্, এস.এম. রফিকুল ইসলাম বকুল, কামাল হোসেন লাল্টু মাষ্টার। এছাড়াও সদস্য সাহারুল ইসলাম, সাগর ইসলাম, রিয়াদ ও নূর আলম অংশ নেন।
পড়ুন: দিনাজপুরে সৌদির সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত
দেখুন: ইউরোপে রাজনৈতিক আশ্রয়, যা জানা জরুরি
ইম/


