বিজ্ঞাপন

মেহেরপুরে মিষ্টির গরম ড্রামে পড়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা ছাতিয়ান গ্রামে মিষ্টির কারখানায় গরম ঝোলের ড্রামে পড়ে বিশাল (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশাল মেহেরপুর শহরের মল্লিকপাড়ার খোকন আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৮ আগস্ট) বিকেলে নওদা ছাতিয়ান গ্রামের হায়বাত আলীর মিষ্টি তৈরির কারখানায় কাজ করছিল বিশাল। কাজের এক পর্যায়ে অসাবধানবশত সে গরম মিষ্টির ঝোল ভর্তি ড্রামে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হায়বাত আলী ও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পড়ুন: সুনামগঞ্জ সীমান্তের ওপারে মেঘালয় থেকে ৪ বাংলাদেশি আটক

দেখুন: ‘নির্যাতনের ভিডিও দেখিয়ে চলে পরিবার থেকে মুক্তিপণ আদায়’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন