বিজ্ঞাপন

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ইমন (৪০)আলী নামের এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার(১৫ আগস্ট) গভীর রাতে তাকে আটক করা হয়। আটককৃত ইমন আলী মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

বিজ্ঞাপন

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মোনাখালী গ্রামে তার বাড়ি ঘেরাও করে। পরে তল্লাশির সময় তার কাছ থেকে মার্কিন তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: ঢাকায় হালকা বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা 

দেখুন: শিক্ষকতা পেশাকে নোবেল পেশা বলার কারণ কী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন