২৫/০২/২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার, আটক ১

মেহেরপুরের গাংনীতে ট্রান্সফোর্সের অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ এক হোমিও ডাক্তারকে আটক করা হয়েছে। অভিযানে ১,১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

আটককৃত নিলুফার ইয়াসমিন(৪৮০ উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে। যৌথবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম সাহা।

অভিযান সূত্রে জানা যায়, গাংনী বাজারের জেলা পরিষদ মার্কেটের “হাফিজ হোমিও হল” থেকে অ্যালকোহল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে নিলুফার ইয়াসমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির রান্নাঘর ও পরিত্যক্ত খড়ির ঘর থেকে আরও বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়।

এ বিষয়ে গাংনী থানার ওসি জানান, আটককৃত নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হবে।

অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি একটি পেট্রোল এবং গাংনী থানার একটি টিম উপস্থিত ছিলেন।

পড়ুন: মেহেরপুরে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন