২৬/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলো, লিটন গ্রুপের আমঝুপি উত্তর করার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা(৩৫)। সাইফুল গ্রুপে আমঝুপি পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির(৩০), রবি শেখের ছেলে আরিফুল ইসলাম(৫৫) ও আমিরুল ইসলামের ছেলে লিজন(৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আমঝুপিতে ফেরার পথে সাইফুল গ্রুপের লোকজন লিটন গ্রুপের সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৪ জন আহত হন।

আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবা উদ্দীন আহমেদ জানান, আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন কর্মসূচি

দেখুন: দিনাজপুরের স্কুলে মিলল দুই ভাইয়ের বস্তাবন্দি ম*র*দে*হ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন