মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২নভেম্বর) বিকাল চারটার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভিতর থেকে ধোঁয়া উঠে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয় সেখানে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।
প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিল সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাকরিয়া হায়দার।।
মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, এই বাসভবনে তিনি একাই থাকেন। আমি অফিসে থাকাকালীন বাসভবনের গার্ড আমাকে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানান। এরপর আমি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডাইনিং স্পেসে থাকা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিল সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।
এদিকে আগুন নিয়ন্ত্রণ নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

