বিজ্ঞাপন

মেহেরপুর সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার পর ইকবাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরবর্তীতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৫-আর এর কাছে ঘটনাটি ঘটে। গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ানের কুতুবপুর গ্রামের জারাবাত হোসেন ছেলে ইকবাল হোসেন, ভৈরব নদীর মাঝ বরাবর শূন্য লাইন সাঁতরে অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

ঘটনার পর কাথুলী কোম্পানি কমান্ডার (৪৭ বিজিবি) তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষ রাউথবাড়ী কোম্পানি কমান্ডার (৫৬ বিএসএফ)-এর সঙ্গে যোগাযোগ করে আটককৃত নাগরিকের সুস্থতা নিশ্চিত করেন এবং ফেরত প্রদানের বিষয়ে আলোচনা করেন। বিএসএফ কর্তৃপক্ষ এ বিষয়ে সম্মতি জানায়।

পরে শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে সীমান্ত পিলার ১৩৩/৩-এস-এর নিকট উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি নাগরিক ইকবাল হোসেনকে বিজিবির কাছে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।

ফেরতপ্রাপ্ত নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনানুগ মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরের সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন