১১/০২/২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুর-২ গাংনী আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী পরির্বতন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়নপত্র দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে নেতা-কর্মীরা স্লোগান দেন “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”, “অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল চাই”, “মিল্টন ভাইয়ের মনোনয়ন চাই”।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর জেলার অন্যতম ত্যাগী ও জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন। তাই দলের স্বার্থে তাঁকেই মনোনয়ন দিতে হবে। জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে এই আসনটি হারাতে পারে বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ওয়াহেদ বেল্টু, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা মানবিক ডাক্তারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন