বিজ্ঞাপন

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে হোটেল বাজারের রনি রেস্তোরাঁর সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। তিনি মৃত শামসুল আলম খান মোংলার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সোহাগ সোহেল’ নামের একটি ট্রাক কলেজ মোড় থেকে হোটেল বাজারের দিকে বেপরোয়া গতিতে আসছিল। এ সময় সরফরাজ খান সোনা তার মোটরসাইকেলে করে হোটেল বাজার থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে ট্রাকটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পড়ুন: ইউএনও’র বদলির খবরে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল

দেখুন: ‘সংস্কার নিয়ে ঐকমত্য হচ্ছে, দেরী হলেও হবে জুলাই সনদ’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন