বিজ্ঞাপন

মেহেরপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৬ মে “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১৭ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করতে প্রস্তুতি সভা করেছে মেহেরপুর জেলা যুবদল।

বিজ্ঞাপন

আজ বুধবার (৭ মে) দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আব্দুল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, মোশারফ হোসেন তপু, এস এ খান শিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, সাধারণ সম্পাদক সাইদুর সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী ও যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী।

এনএ/

দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন