বিজ্ঞাপন

মোংলা- খুলনা মহাসড়কে মর্মান্তিক দূর্ঘটনায় নব দম্পতি সহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মোংলা- খুলনা মহাসড়কে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৩ মার্চ) বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—পুলিশ বিভাগের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন পরিদর্শক।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, “ভয়াবহ এই দুর্ঘটনাটি কীভাবে ঘটল এবং এতে কার অবহেলা ছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ-র সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মোংলার একই পরিবারের নবদম্পতি, দুই শিশু সহ ১৩ সদস্য ও মাইক্রোবাসের চালক সহ মোট ১৪ জন প্রাণ হারান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পড়ুন- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

দেখুন- ঝাঁকে ঝাঁকে ড্রো/ন পাঠাচ্ছে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন