বিজ্ঞাপন

মোটরসাইকেল রেস কর‌তে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

কুষ্টিয়ার ভেড়ামারায় নি‌জে‌দে‌র ম‌ধ্যে মোটরসাইকেল রেস কর‌তে গি‌য়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লে‌গে দুই বন্ধু নিহত হয়েছে। আজ
শুক্রবার(১৫ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপ‌জেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কু‌ষ্টিয়া‌ চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) সৈয়দ আল মামুন নাগ‌রিক টে‌লি‌ভিশন‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
নিহতরা হ‌লো,জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মা‌হিন হো‌সেন (২০) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে,ভেড়ামারা লালন শাহ্ সেতু থেকেপ্রায় ১০টি মোটরসাইকেল নি‌য়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়‌কে নি‌জে‌দের ম‌ধ্যে রেস করছিল। এসময় একই সা‌থে থাকা দুই বন্ধু মা‌হিন ও সিয়ামের মটরসাইকেল‌টি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা‌হিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ও‌সি সৈয়দ আল মামুন ব‌লেন,কোন অ‌ভি‌যোগ না থাকায় নিহত দুইজ‌নের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন:কুষ্টিয়ায় চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য জানাতে জেলা বিএনপির অভিযোগ বক্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন