২০/০২/২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২০/০২/২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মোদির এআই সামিট থেকে হঠাৎ বেরিয়ে গেলেন বিল গেটস!

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ভারতের নয়াদিল্লিতে চলমান ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ থেকে হঠাৎ মূল বক্তৃতা বাতিল করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার বক্তব্যের কথা ছিল, তবে গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তার সিদ্ধান্তের উদ্দেশ্য সামিটের মূল অগ্রাধ্য বিষয়গুলোতে মনোযোগ বজায় রাখা।

অতীতে কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনেল সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে তিনি সিদ্ধান্ত নেন, সামিটের মূল গুরুত্ব ও লক্ষ্য বজায় রাখতে তার উপস্থিতি না থাকা শ্রেয়।

গত ৩১ জানুয়ারি মার্কিন বিচার বিভাগের প্রকাশিত এপস্টেইন নথিতে গেটসের নাম উল্লেখ থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে তার উপস্থিতির উপযুক্ততা নিয়ে। এ বিষয়ে গেটস ফাউন্ডেশন এ অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর ও মিথ্যা’ আখ্যায়িত করেছে। গেটসকে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বক্তৃতা দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তার কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ এবং ঝুঁকি নিয়ে আলোকপাত করার কথা ছিল। কিন্তু গত ৩১ জানুয়ারি মার্কিন বিচার বিভাগের প্রকাশিত এপস্টেইনের ফাইলগুলোতে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে গেটসের নামও উঠে আসে।

এ নিয়ে আবারও বিতর্ক ও সমালোচনা শুরু হয়। যার প্রেক্ষিতে ভারতীয় সরকারবিরোধী নেতারা এবং মিডিয়ার কিছু বিশ্লেষক প্রশ্ন তুলতে শুরু করেন যে, তার উপস্থিতি উপযুক্ত কিনা।

চলতি সপ্তাহের শুরুতে সবকিছু পরিকল্পনা মতো চলছিল। গত মঙ্গলবারও (১৭ ফেব্রুয়ারি) গেটস ফাউন্ডেশনের ভারতীয় অফিস এক পোস্টে জানায়, গেটস সামিটে অংশগ্রহণ করবেন এবং বক্তৃতা দেবেন। কিন্তু দুদিন পরই আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বক্তৃতার মাত্র কয়েক ঘণ্টা আগে ফাউন্ডেশন এক বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এবং সামিটের মূল অগ্রাধ্য বিষয়গুলোতে মনোযোগ রাখতে গেটস সামিটে বক্তৃতা দেবেন না।‘

সামিটে ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, ১০০ জন সিইও ও প্রতিষ্ঠাতা এবং বিশ্বের ৫০০-এর বেশি এআই বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। গেটসের বদলে বক্তৃতা দেবেন ফাউন্ডেশনের আফ্রিকা ও ভারত অফিসের সভাপতি অঙ্কুর ভোরা।

ভারতের সরকার এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। প্রযুক্তি প্রতিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসমক্ষে কোনো বক্তব্য দেননি। এপস্টেইন সম্পর্কিত নথি ভারতের রাজনৈতিক পরিবেশেও বিতর্কের বিষয় হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সামিটকে ভবিষ্যতের এআই রূপ নির্ধারণের একটি সুযোগ হিসেবে ঘোষণা করেন, যেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ উচ্চপর্যায়ের অতিথিদের অংশগ্রহণ করছেন। তবে গেটসের আকস্মিক বেরিয়ে যাওয়ার ঘটনা এবং একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় চীনা নির্মিত রোবটিক কুকুরকে নিজস্ব উদ্ভাবন হিসেবে প্রদর্শনের ঘটনা সামিটকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

বিল গেটস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ভারতের জনস্বাস্থ্য ও উন্নয়ন খাতে কাজ করছে, যেমন ব্যাপক ভ্যাকসিনেশন, রোগ প্রতিরোধ এবং স্বচ্ছতা প্রোগ্রাম। তবে সমালোচকরা তাকে ‘ফিলানথ্রো-ইম্পেরিয়ালিজম’ তথা দাতব্য সাম্রাজ্যবাদে অভিযুক্ত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ যেকোনো সময় শুরু হতে পারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন