১৯/০২/২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মোবাইল ইন্টারনেট চালু হলো ১০ দিন পর

১০ দিন বন্ধ থাকার পর দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আজ রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টার পর মোবাইল অপারেটর কোম্পানির সিমগুলোতে থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক চালু হয়েছে।

বিজ্ঞাপন

ব্যবহারকারীরা বলেন, দেশের ৫টি অপারেটর কোম্পানির (বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, গ্রামীণফোন) সব সিম থেকে এখন ডাটা ব্যবহার করে অনলাইনে বিভিন্ন কাজ করা যাচ্ছে। তবে ধীরগতির কারণে ডাটা ব্যবহার করে স্বস্তি পাচ্ছেন না তারা।

আজ সকাল ৯টায় মোবাইল ডাটা চালুর ঘোষণা দিয়েছিলেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘গত ১৮ জুলাই থেকে বন্ধ থাকার বিকেল ৩টার পর থেকে মোবাইল ৪জি নেটওয়ার্ক চালু করে দেওয়া হবে। একই সঙ্গে এই সময়ে যে গ্রাহকেরা মোবাইলে ইন্টারনেটে যুক্ত হবেন তারা তিন দিনের জন্য ৫জিবি বোনাস ডেটা পাবেন।’

প্রসঙ্গত, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত ৯টায় সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। পরে গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন