২৭/০২/২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন

নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী সোলেমান পলাতক রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ৭টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলী নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এসএসসি পরীক্ষার্থী সোলেমানের মোবাইল ফোন চুরি করেছে নিহত খোরশেদ আলী এমন অভিযোগ করে সে। এরপর থেকেই দুজনের মধ্য এ ঘটনা নিয়ে দ্বন্দ চলছিল। এক সময় দুজনের মধ্য তর্কবিতর্কের এক পর্যায়ে খোরশেদ আলীকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় সে। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে পুলিশ অভিযানে আছে। এবং মামলার কাজ চলছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন