০১/০৩/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মোবাইল অ্যাপ খুলে প্রতারণা — মঠবাড়িয়ায় দম্পতি গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল অ্যাপস খুলে কিশোর–কিশোরীদের আর্থিক লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের মো. জসীম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শারমীন আক্তার (৩৫)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র ও থানার তথ্য অনুযায়ী, জসীম ও তার স্ত্রী ‘এমবি’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করে এলাকায় কয়েক শত কিশোর-কিশোরীকে রেজিস্ট্রেশন করান। ৩ হাজার টাকা থেকে বিভিন্ন প্যাকেজে টাকা জমা দিলে লোভনীয় বোনাস ও মুনাফার প্রতিশ্রুতি দেন তারা। প্রথমদিকে কিছু লেনদেন দেখিয়ে ব্যবহারকারীদের আস্থা অর্জন করলেও সোমবার হঠাৎ অ্যাপসটি অচল হয়ে পড়ে।

ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা ওই দম্পতির কাছ থেকে টাকা ফেরত চাইলে তারা পুনরায় ১০ হাজার টাকা জমা দিলে অ্যাপস চালু হবে বলে জানায়। এতে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান—সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণার অভিযোগে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পড়ুন- চাঁদপুরের খাজুরিয়ায় আশা’র বিনামূল্যে চিকিৎসা সেবা

দেখুন- কক্সবাজারে ফুল বাগান দেখে মুগ্ধ দেশি-বিদেশি পর্যটকরা | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন