২৭/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মোহনগঞ্জে থামছে না সারের দাম নিয়ে কারসাজি, ফের ডিলারকে জরিমানা

নেত্রকোনার মোহনগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের দয়াময় আশ্রয়ের পাশে অবস্থিত বিপ্লব সাহার সার ডিলারি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মধ্যেমে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

জানা যায়, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করে কৃষকদের হয়রানি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিপ্লব সাহার দোকানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে ডিলার বিপ্লব সাহাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের সাংবাদিকদের বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। কেউ এমন ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

এর আগে গত ১ ফেব্রুয়ারি উপজেলার গাগলাজুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার গোলাম রাব্বানীকে একই অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এলাকায় সার সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ কৃষকরা।

পড়ুন- পঞ্চগড়ে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ৫ শতাধিক পরিবহন শ্রমিক বিএনপিতে যোগদান

দেখুন- তাদের মতো নোংরা চিন্তা করার শিক্ষা বাবা মা দেন নাই :জামায়াত আমীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন